সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা সহযোগী রাজু নামে আরেক ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেলেঘাট নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম জীবন হোসেন (১৫)। নিহত জীবন উপজেলার ফতেপুর ইউনিয়নের গোয়ালহুদা গ্রামের বিপুল মন্ডলের ছেলে ও খালিশপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র।

জানা গেছে, বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ভাগ্নের জন্য খাবার নিয়ে মহেশপুর উপজেলা শহরে একটি মাদ্রাসায় যাচ্ছিল। পথিমধ্যে গোয়ালহুদা নামকস্থানে অজ্ঞাতনামা একটি গাড়ির সাথে ধাক্কায় লেগে সজ্ঞাহীন অবস্থায় জীবন ও রাজু রাস্তার পাশে পড়ে ছিল। পথচারীরা দেখতে পেয়ে তাদের দুইজনকে উদ্ধার মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার জীবনকে মৃত ঘোষণা করেন। আহত রাজুর অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন: বিপিএলে কুমিল্লার তৃতীয় শিরোপা

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, তদন্ত চলছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাস্তায় চলন্ত কোন গাড়ির সাথে ধাক্কায় লেগেই এঘটনা ঘটেছে।

ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬