৫ হাজার ভিসা ইস্যু করাতে রোমানিয়ার দল বাংলাদেশ আসছে

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২০ PM
পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয় © ফাইল ছবি

ইউ‌রোপের দেশ রোমা‌নিয়া আগামী মা‌সে বাংলাদেশে ৬ সদ‌স্যের এক‌টি কনস্যুলার প্রতি‌নি‌ধি দল পাঠাচ্ছে। তারা এ সফ‌রে পাঁচ হাজার ভিসা ইস্যু কর‌বে। বাংলাদেশে রোমানিয়ার দূতাবাস না থাকায় এ সংক্রান্ত কার্যক্রম দিল্লি থেকে পরিচালনা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এক বার্তায় এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বইমেলায় টিকার সার্টিফিকেট ছাড়া খাবার নয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, অবশেষে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণায় ছয় সদস্যের একটি কনস্যুলার দল তিন মাসের জন্য বাংলাদেশে পাঠাচ্ছে। মার্চে তারা ঢাকায় আসবে এবং প্রায় পাঁচ হাজার ভিসা ইস্যু করবে। এরই মধ্যে ৩ হাজার ৪০০ ভিসার আবেদন করা আছে। তাদের স্থানীয় সহযোগিতার প্রয়োজন হবে।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে বাংলাদেশ ও রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ঢাকায় মিশন পাঠিয়ে অস্থায়ী কনস্যুলার সেবা প্রদানের আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় এখন রোমানিয়া সরকার এ ধরনের কনস্যুলার দল পাঠানোর বিষয়ে রাজি হয়।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence