থ্রি হুইলার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৪ PM
সড়ক দুর্ঘটনায়

সড়ক দুর্ঘটনায় © ফাইল ছবি

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র ফেরদৌস বেপারী (১৮) নিহত হয়েছেন। একই ঘটনায় পুলিশ কনস্টেবলসহ আহত হয়েছেন তিন জন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া এলাকার মিজান বেপারীর ছেলে এবং আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র।

আরও পড়ুন: চবিতে ১২ ফুট লম্বা রাজ গোখরা উদ্ধার

আহতরা হলেন- মোটরসাইকেলের আরোহী নাহিয়ান, থ্রি হুইলারের যাত্রী পুলিশ কনস্টেবল আব্বাস আলী ও চালক হাকিম আলী।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন বলেন, ‘থ্রি হুইলার বরিশাল থেকে ভূরঘাটার দিকে এবং মোটরসাইকেল গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বাটাজোর কবিবাড়ি ব্রিজের কাছে পোঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল চালক ফেরদৌসকে উজিরপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের বরিশাল মেডিক্যাল ভর্তি করা হয়েছে।’

এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে, জানান হাইওয়ে থানার এ কর্মকর্তা।

 

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬