তিন মাসেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী কেয়ার

১১ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৫ PM
কেয়ামণি

কেয়ামণি © সংগৃহীত ছবি

পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজ হওয়ার তিন মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী কেয়ামণি। গত বছরের ১৫ নভেম্বর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে সে নিখোঁজ হয়। কেয়ামণি ওই এলাকার মৃত ইকবাল হোসেনের মেয়ে ও গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ভিকটিমের মা শাহানাজ বেগম গত ১ ডিসেম্বর গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর সকাল ৯টার দিকে ঘর থেকে বেড় হওয়ার পরে আর ঘরে ফেরেনি কেয়ামণি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি বলে ভিকটিমের মা শাহানাজ বেগম জানান। শুধু তাই নয়, মেয়েকে খুঁজে পেতে কোনো উপায় না পেয়ে অনেকের পরামর্শে গত ১ ডিসেম্বর শাহানাজ বেগম গলাচিপা থানায় একটি সাধাররণ ডায়েরি করেন যার নম্বর-১৭। তদন্তের দ্বায়িত্ব পান এএসআই মো. মাহাবুব। কিন্তু সাধারণ ডায়েরি করার প্রায় আড়াই মাস পার হওয়ার পরেও মেয়ে কেয়ামণিকে পুলিশ উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ করেন শাহানাজ বেগম।

আরও পড়ুন: এবার নাটকে অভিনয় করলেন ঢাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম

এ ব্যাপারে এএসআই মো. মাহাবু এর কাছে জানতে চাইলে তিনি নিখোঁজ হওয়া কেয়ামণির বিষয়ে সকল তথ্য অনুসন্ধানের ভিত্তিতে এখনো উদ্ধার কাজ চলছে বলে জানান। নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করতে কাল বিলম্ব হওয়ার বিষয়ে তিনি বলেন, যেহেতু স্কুলছাত্রী নিজেই ঘর থেকে বেড় হয়েছে, সে ক্ষেত্রে ভিন্নতর কিছু তথ্য বেড় করার চেষ্টা ও উদ্ধার অব্যাহত রয়েছে।

এ বিষয়ে গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, পুলিশ প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি খুব শিগগিরই নিখোঁজ হওয়া স্কুলছাত্রী কেয়ামণিকে উদ্ধার করতে সক্ষম হবো।

যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬