এমপি পদে থাকতে পারবেন না হাজি সেলিম

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৩ PM
হাজী সেলিম

হাজী সেলিম © সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। সাজা বহাল থাকবেনা এমপি পদ। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্ট এই রায় প্রকাশ করেন। এই মামলায় হাজি সেলিমকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, ১০ বছরের সাজা বহাল থাকায় সংবিধান অনুযায়ী হাজি সেলিমের সংসদ সদস্য পদ থাকবে না।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের কারাদণ্ড কমিয়ে ১০ বছর বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে তথ্য গোপনের অভিযোগে বিচারিক আদালতে তার যে তিন বছরের সাজা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: বিকিনি বা হিজাব পরার সিদ্ধান্ত নারীরই: প্রিয়াঙ্কা গান্ধী

এর আগে গত বছরের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। তবে তিন বছরের দণ্ড থেকে খালাস দেওয়া হয় তাঁকে।

এই মামলায় হাজি সেলিমের স্ত্রী গুলশান আরার করা আপিলটি তাঁর মৃত্যু হওয়ায় বাদ দেওয়া হয়েছে। তবে প্রয়াতের নামে থাকা যেসব সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছিল, তা বলবৎ থাকবে। হাজি সেলিমের স্ত্রী গুলশান আরা গত ৩০ নভেম্বর মৃত্যুবরণ করেছেন। মামলায় হাজি সেলিম জামিনে ছিলেন।

বন্ধুদের চাপ ও নিরাপদ বিকল্প ভেবে ই-সিগারেটে আসক্তি বাড়ছে ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের গ্রেড সংশোধনী বিষয় নিয়ে যা বলছে মন্ত্রণা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9