‘মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ পেলেন বেগম জিয়া

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪০ PM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © ফাইল ছবি

গণতন্ত্রের প্রতি অসামন্য অবদানের জন্য এবার দেশের বাইর থেকেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়েছে কানাডীয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে কানাডার এই প্রতিষ্ঠানটির দেওয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাতে চাই, খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি অসামান্য অবদান এবং তিনি যে এখনও গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণ করছেন, অসুস্থাবস্থায় গৃহবন্দি অবস্থায় আছেন- এসব কারণে কানাডীয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গাইনাইজেশন (সিএইচআরআইও) তাকে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান করেছে।

তিনি আরো বলেন, ‘কানাডীয়ান হাইকমিশনও এখানে এটাকে এন্ড্রোস করেছে।’

বেগম খালেদা জিয়া দেশেও ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি পেয়েছিলেন। কারাগারে যাওয়ার আগে সোহওয়ার্দী উদ্যানে এক জনসভায় তার উপস্থিতিতে খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি দিয়েছিলেন নিজ দলের নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

আরও পড়ুন: ২ মাস ১৯ দিন পর হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া

৮০ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি মাসের ১ তারিখে গুলশানের বাসায় ফিরেন। এখন তিনি সেখানেই আছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাজা নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। দুই বছর কারাবাসের পর করোনা মহামারি প্রাক্বালে ২০২০ সালের ২৫ মার্চ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের বিশেষ বিবেচনায় শর্ত সাপেক্ষে মুক্তি পান। এরপর থেকে তিনি গুলশানের বাসায় আছেন।

সেতু-রাস্তা নেই, খাল সাঁতরে স্কুলে যেতে হয় চরকারফার্মার শিশ…
  • ২৬ আগস্ট ২০২৬
৩০ বছরেও সেতু হয়নি, ভাসমান সেতুতেই ঝুঁকিপূর্ণ পারাপার
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসা থেকে বেরিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ
  • ২৬ আগস্ট ২০২৬
‘এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি’
  • ২৬ আগস্ট ২০২৬
শিক্ষা-গবেষণা ও কারিগরি দক্ষতায় চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে…
  • ২৬ আগস্ট ২০২৬
রিকশা পাশ কাটাতে গিয়ে বাসের নিচে মোটরসাইকেল—স্ত্রী নিহত, আহ…
  • ২৬ আগস্ট ২০২৬