‘কাউকে শিক্ষাবঞ্চিত করার এখতিয়ার সরকারের নেই’

০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৭ AM
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম © ফাইল ফটো

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, শিক্ষার মৌলিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করার এখতিয়ার সরকার রাখে না।

শনিবার (৫ ফেব্রুয়ারি) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশে শুরা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই বলেন, করোনা পরিস্থিতিকে বর্তমান ক্ষমতাসীন সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করায় শিক্ষাব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে। শিক্ষা নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার। এই অধিকার কুক্ষিগত বা তা থেকে বঞ্চিত করার এখতিয়ার সরকারের নেই।

আরও পড়ুন: কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের টিকাদান শুরু

তিনি আরও বলেন, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিশ্বের সব দেশেই শিক্ষা কার্যক্রম স্বাচ্ছন্দ্যভাবে পরিচালিত হলেও বাংলাদেশে গত দুই বছরের অভিজ্ঞতা থেকে সুপরিকল্পিত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে শিক্ষার্থীদের ক্ষতির শিকার হতে হচ্ছে। বিকল্প হিসেবে অনলাইন ক্লাস ও শিখন ক্লাসের কথা বলা হচ্ছে কিন্তু এর ফলে ধনী-দরিদ্রদের শিক্ষার ক্ষেত্রে বৈষম্য তৈরি করা হয়েছে। এ সময় তিনি টালবাহানা না করে অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ সাম্প্রতিক সময়ে কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পর্যবেক্ষণ ও শিক্ষা আইনের বিষয়ে আলোচনা অযাচিত ও অশোভন উল্লেখ করে বলেন, এই আইন সম্পন্ন হলে কওমি শিক্ষাব্যবস্থা পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত হবে যা স্বীকৃতির সময় ইতিপূর্বে স্পষ্টভাবে আলোচিত হয়েছে।

আরও পড়ুন: পাঁচ দিনের চেষ্টা ব্যর্থ, কুয়াতেই মৃত্যু হলো শিশু রায়ানের

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরা সভাপতি নূরুল করীম আকরামের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, মজলিসে শুরা সদস্য ইউসুফ আহমাদ মানসুর, ইবরাহীম হুসাইন মৃধা, নূরুল বশর আজিজী, শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, সুলাইমান দেওয়ান সাকিব, সিরাজুল ইসলাম, মুনতাছির আহমাদ, মাহবুব হোসেন মানিক, আল আমিন সিদ্দিকী, শিব্বির আহমাদ, মিশকাতুল ইসলাম, শফিকুল ইসলাম, সুলতান মাহমুদ, মাহবুবুর রহমানসহ মজলিসে শুরা নেতৃবৃন্দ।

মায়ের নামে মিল থাকায় হাসপাতাল থেকে দুই নবজাতক বদল
  • ২৫ আগস্ট ২০২৬
মাভাবিপ্রবির ৫০ বছরের একাডেমিক মাস্টার প্ল্যানে সিআরদের সঙ্…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের অবসর ভাতার ২ হাজার ৩৫ কোটি টাকা পাঠানো হয়েছে
  • ২৫ আগস্ট ২০২৬
হাসিনা বিতর্কে থমকে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সূচনা: অচল…
  • ২৫ আগস্ট ২০২৬
এস ও এস হারম্যান মেইনার কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জানা …
  • ২৫ আগস্ট ২০২৬
হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে তিনজনের মৃত্যু
  • ২৫ আগস্ট ২০২৬