এক বধূ দুই স্বামী, থাকছেন একই ঘরে!

০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৮ AM

© প্রতীকী ছবি

দুই বধূ এক স্বামী। এটি হরহামেশাই দেখা যায়। কিন্তু এক বধূ দুই স্বামী! আবার থাকেরও একই ঘরে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমন ঘটনা ঘটেছে ঢাকার ধামরাইয়ে। এ ঘটনায় গণপিটুনির পর এক স্বামী পালিয়ে যেতে পারলেও আরেক স্বামী স্ত্রীসহ আছেন পুলিশ হেফাজতে।

জানা গেছে, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নে এক তরুণী (১৯) গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন। রাত্রী যাপনও করেন একইসঙ্গে।

আরও পড়ুন: পাঁচ দিনের চেষ্টা ব্যর্থ, কুয়াতেই মৃত্যু হলো শিশু রায়ানের

স্থানীয়রা বেশ কয়েক দিন ধরে গোপনে নজর রাখেন ওই তরুণীর ওপর। পরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসী দুই স্বামীসহ ওই তরুণীকে একটি কক্ষে আটক করেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণপিটুনিও দেন। এক পর্যায়ে রেজাউল করিম রাজা নামের এক স্বামী কৌশলে পালিয়ে যান। পরে এলাকাবাসী অপর স্বামী রনি মিয়াসহ ওই তরুণীকে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় রাসেল মিয়া বলেন, স্থানীয়রা আটকের পর ওই তরুণী দুজনকেই তার স্বামী দাবি করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান মফিজ বলেন, এক বধূর দুই স্বামী এমন কথা স্থানীয়রা বলছেন। এলাকাবাসী এক তরুণ ও এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬