বাংলাদেশে কেউ গুম হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৫ PM
আসাদুজ্জামান খান কামাল

আসাদুজ্জামান খান কামাল © ফাইল ফটো

দেশের নিরাপত্তা বাহিনী গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বাংলাদেশে কেউ গুম হয় না। কেউ কেউ নানা কারণে আত্মগোপন করে পরে আবার ফিরে আসেন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, আমরা সব সময় বলি, আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়। যেখানেই গুম হচ্ছে, সেখানেই আমরা কিছু দিন পরেই তাকে পাচ্ছি। নানা কারণে আত্মগোপন করে থাকে, সেগুলোকে গুম বলে চালিয়ে দেয়।

আরও পড়ুন: নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের অনুসন্ধান কমিটি

পাহাড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক নিরাপত্তায় খুব শিগগিরই পার্বত্য জেলায় পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা মনে করি, পাহাড়ে কিছু সমস্যা আছে।  এখানে ভিতরে ভিতরে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে। যেখানে আর্মি ক্যাম্প রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে।  অচিরেই সেখানে পুলিশ বাহিনী সদস্যদের সার্বিক আইন-শৃঙ্খলা জন্য পাঠানো হবে। 

মন্ত্রী বলেন, লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মনে করি, যারা টাকা পাঠিয়েছেন তারাও এই ষড়যন্ত্রের অংশীদার। শিগগিরই তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন: ভালো মানুষ পাওয়া না গেলে ভালো আইন দিয়ে কী হবে: কৃষিমন্ত্রী

সরস্বতী পূজা অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের  বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা আয়োজক কমিটির কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন

ট্যাগ: পুলিশ
নানা অনিয়মের অভিযোগে আন্তর্জাতিক জার্নাল থেকে নোবিপ্রবির ১০…
  • ০১ আগস্ট ২০২৬
জাতীয়করণসহ ১০ দাবি শিক্ষক জোটের
  • ০১ আগস্ট ২০২৬
বাংলাদেশসহ ৫০ দেশের ওপর স্থায়ী হচ্ছে মার্কিন ভিসা বন্ড
  • ০১ আগস্ট ২০২৬
শাহপরীর দ্বীপে সাগরে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০১ আগস্ট ২০২৬
ইউটিএলের নেতৃত্বে ড. আতিয়ার-ড. যুবাইর ও ড. বিলাল
  • ০১ আগস্ট ২০২৬
গত ১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে—গোপালগঞ্জে এ…
  • ০১ আগস্ট ২০২৬