হিন্দু থেকে মুসলিম হয়ে কলেজছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩০ PM
স্বরোচিস হাওলাদার শিবু

স্বরোচিস হাওলাদার শিবু © সংগৃহীত

স্ত্রী-সন্তান রেখে ধর্মান্তরিত হয়ে এক কলেজছাত্রীকে বিয়ে করেছেন শিক্ষক। পরে আবার নিজ ধর্মে ফিরে আসেন। এই ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন দ্বিতীয় স্ত্রী। আদালত মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেন।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা এই ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম স্বরোচিস হাওলাদার শিবু। তিনি উপজেলার দক্ষিণ কবুতরখালী গ্রামের সাবেক পল্লী চিকিৎসক স্বপন কুমার হাওলাদার ছেলে ও ১০১নং মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আরও পড়ুন: তীব্র সেশনজটের হতাশায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কলেজছাত্রীকে স্বরোচিস প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক তৈরি করে। ধর্মের বিষয়টি সুমি জানতে পারলে স্ত্রী-সন্তান রেখে হিন্দু ধর্ম ত্যাগ করে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে স্বরোচিস নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন সিয়াম হাওলাদার।

পরে খুলনায় গিয়ে জনৈক কাজীর মাধ্যমে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে করেন। বিয়ের পর তারা ঢাকায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করায় সুমি আক্তার গর্ভবতী হন। সিয়াম চাপ সৃষ্টি করে তাকে গর্ভপাত করতে বাধ্য করেন। গত ৩ জানুয়ারি সিয়াম হাওলাদার (স্বরোচিস) সুমিকে ঢাকা থেকে নিয়ে এসে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে পিত্রালয়ে পাঠিয়ে দেন।

আরও পড়ুন: যৌন হয়রানির অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

এ ব্যাপারে অভিযুক্ত স্বরোচিসকে একাধিকবার ফোন দিলেও পাওয়া যায়নি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপকুমার পাল বলেন, আদালতের নির্দেশনা পেয়েছি। শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছিল। মেডিকেল সার্টিফিকেটসহ সময় চেয়ে আবেদন করায় শুনানির জন্য পরবর্তী তারিখ নেওয়া হবে।

ফাইনালে মেসিকে যে কড়া হুমকি দিয়েছিলেন রেফারি
  • ১৭ আগস্ট ২০২৬
অবরুদ্ধ প্রাধ্যক্ষকে নিয়ে গেল ছাত্রদল, সংঘর্ষে হল ভিপি-জিএস…
  • ১৭ আগস্ট ২০২৬
চলতি বছরেই ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো
  • ১৭ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৭ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage