আর বাড়ি ফেরা হবেনা মারুফের

০২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৭ PM
নিহত মারুফ

নিহত মারুফ © টিডিসি ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে কাভার্ড ভ্যানের চাপায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মোহাম্মদ মারুফ (১২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদর বিবিরহাটের দক্ষিণ পার্শ্বে ঈদগাহ্ রোডের মাথায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

মারুফ ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধুরং এলাকার বাসিন্দা মুহাম্মদ সেলিম উদ্দিনের ছেলে। সে স্থানীয় খুলশী লায়ন্স স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত।

আরও পড়ুন: চোখের জলে হিমেলকে বিদায় জানালেন সহপাঠীরা

থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিবিরহাট এলাকার বাজারের কাছে মঙ্গলবার বিকেলে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় মারুফ। পড়া শেষে সাইকেল চালিয়ে বাসার দিকে যাচ্ছিল সে। এ সময় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তাকে চাপা দেয়। এ সময় চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নেয়। স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬