মহামারী থেকে দেশ ও জাতির মুক্তি কামনায় দোয়ার আয়োজন

২৮ জানুয়ারি ২০২২, ১১:২২ PM
মহামারী থেকে দেশ ও জাতির মুক্তি কামনায় দোয়ার আয়োজন

মহামারী থেকে দেশ ও জাতির মুক্তি কামনায় দোয়ার আয়োজন © ফাইল ছবি

চলামনা করোনা মহামারীর প্রকোপসহ সকল প্রকার বিপদাপদ ও মুসিবত থেকে দেশ ও জাতির মুক্তি কামনায় দেশব্যাপী দোয়ার আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২৮ জানুয়ারি) বাদ জুমা সংগঠনটির উদ্যোগে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া-মুনাজাত কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচি শেষে সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বাদ জুমা ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া জামে মসজিদে মুসল্লিদেরকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন।

মুনাজাতে তিনি করোনা মহামারীর প্রকোপ এবং সকল প্রকার বিপদাপদ, দুর্যোগ, যাবতীয় অসুস্থতা ও রোগ ব্যাধি থেকে দেশের মানুষের মুক্তি ও সুরক্ষার জন্য আল্লাহর সাহায্য কামনা করেন। এছাড়াও তিনি যুবসমাজের অশ্লীলতা, পাপাচার ও মাদক থেকে দূরে থাকার জন্যও বিশেষভাবে দোয়া করেন।

আরও পড়ুন: করোনায় মৃত্যু বেড়েছে, আক্রান্ত ১৫৪৪০

জুমা পূর্ব আলোচনায় হেফাজত মহাসচিব মুসল্লিদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার এবং সবাইকে করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান করোনা মহামারি তৃতীয় ঢেউ, সকল প্রকার রোগ-ব্যাধি, দুর্যোগ ও বিপদাপদ থেকে রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করে শুক্রবার দেশবাপী বাদ জুমা বিশেষ দোয়া-মুনাজাত পালনের কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনে।

ঈদযাত্রায় গাজীপুরে ১২ কিলোমিটার থেমে থেমে যানজট
  • ১৮ মার্চ ২০২৬
একই সময়ে একই মহল্লায় পাওয়া গেল দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ
  • ১৮ মার্চ ২০২৬
সবার কাছে ক্ষমা চেয়ে আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন প…
  • ১৮ মার্চ ২০২৬
শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?
  • ১৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই ‘মুসলিম বিশ্ব’
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence