মাসুদ রানা-খ্যাত কাজী আনোয়ার হোসেন মারা গেছেন

১৯ জানুয়ারি ২০২২, ০৫:৪০ PM
কাজী আনোয়ার হোসেন

কাজী আনোয়ার হোসেন © ফাইল ছবি

লেখক, অনুবাদক, প্রকাশক এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে মৃত্যুবরণ করেন তিনি। তার পুত্রবধূ মাসুমা মাইমুর ফেসবুকে এক স্ট্যাটাসে এ খবর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুত্রবধূ মাসুমা মায়মুর ফেসবুক স্ট্যাটাসে জানান, গত অক্টোবর মাসের ৩১ তারিখ কাজী আনোয়ার হোসেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। মাঝে পাঁচবার হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়।

আরও পড়ুন: মাসুদ রানা সিরিজ নিজেদের দাবি দুই লেখকের

স্ট্যাটাসে তিনি লিখেন, নিভে গেছে দীপ জনমের তরে জ্বলিবে না সে তো আর। দূর আকাশের তারা হয়ে গেছে আমার ছেলেটা। আমার ছোট্ট ছেলেটা। আর কোনওদিনও আমার পিছু পিছু ঘুরে খুঁজবে না মায়ের গায়ের মিষ্টি গন্ধ। কোনওদিনই না। কিন্তু মাকে ছেড়ে থাকবে কীভাবে ওই অন্ধকার ঘরে আমার ছেলেটা?

তিনি আরও লিখেন, একা- শুধু একা? কী সব বকছি জানি না। আব্বা (কাজী আনোয়ার হোসেন) আর নেই। চলে গেছেন আমাদের ছেড়ে। ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন। গত অক্টোবর মাসের ৩১ তারিখ প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে।

আরও পড়ুন: অ্যা ট্রিবিউট টু মাসুদ রানা!

মাঝে পাঁচ বার হসপিটালাইজড ছিলেন। চিকিৎসার সুযোগ খুব একটা পাওয়া যায়নি। একটা ব্রেইন স্ট্রোক ও হার্টএটাক হয়ে সব শেষ হয়ে গেল। ১০ জানুয়ারি থেকে লাইফ সাপোর্ট এ ছিলেন। আজ চলে গেলেন আমাদের ছেড়ে।

তার পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম ‘নবাব’। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। তাঁরা ছিলেন চার ভাই, সাত বোন।

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার উ…
  • ২৫ আগস্ট ২০২৬
জবিতে দুর্যোগ মোকাবিলায় গঠন হবে স্বেচ্ছাসেবক টিম: উপাচার্য
  • ২৫ আগস্ট ২০২৬
‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন’
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
নরসিংদীতে ভুয়া কাদির মোল্লা গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
‘ব্রাজিল বাংলাদেশের সঙ্গে খেলে, সেটা অবশ্যই অনেক বড় অ্যাচিভ…
  • ২৫ আগস্ট ২০২৬