রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

১৯ জানুয়ারি ২০২২, ১০:৪১ AM
গ্যাস সংকট

গ্যাস সংকট © সংগৃহীত

রাজধানীর পূর্ব মানিকনগর, মানিকনগর, ধলপুর, গোপীবাগ, আর. কে. মিশন রোড, অভয়দাস লেন, কে. এম দাস লেন ও স্বামীবাগ এলাকায় আজ দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত গ্যাস থাকবেনা। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা উল্লেখিত এলাকার সকল আবাসিক, বাণিজ্যিক, সিএনজি ও শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস না থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- পূর্ব মানিকনগর, মানিকনগর, ধলপুর, গোপীবাগ, আর. কে. মিশন রোড, অভয়দাস লেন, কে. এম দাস লেন ও স্বামীবাগ। এসব এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপশি আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

এদিকে গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পনি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
close