৯০ বছর বয়সে বিয়ে করলেন আইনজীবী

১৭ জানুয়ারি ২০২২, ১০:৩৫ PM
নববধূর সঙ্গে ইসমাইল হোসেন

নববধূর সঙ্গে ইসমাইল হোসেন © সংগৃহীত

৯০ বছর বয়সে বিয়ে করে আলোচনায় এসেছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইসমাইল হোসেন। কনে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টির মিনরা বেগম। তার বয়স ৪০ বছর। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে দেশওয়ালীপট্টিতে তাদের বিয়ে হয়। বিয়েতে বরযাত্রী ছিল ৫০-৬০ জন।

বর ইসমাইল হোসেন কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবার সভাপতি ছিলেন। এর আগেও তিনি বিয়ে করেছেন। তবে সে স্ত্রী মারা গেছেন। ওই সংসারে পাঁচ ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।

আরও পড়ুন: ‘বেরোবিতে চান্স ১০০% করে দিব’ ফেসবুক গ্রুপের অন্যতম হোতা গ্রেপ্তার

জানা যায়, নগরীর দেশওয়ালীপট্টিতে বিয়ে করতে যান ইসমাইল হোসেন। দুপুরে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠান শেষ করে বউ নিয়ে নিজ বাসায় ফেরার সময় গাড়ির মধ্যে কেউ একজন ছবি তোলেন। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এরপর পরপরই আলোচনায় আসেন ৯০ বছর বয়সী ইসমাইল হোসেন।

বিয়ের বিষয়টি  নিশ্চিত করেছেন সাবেক এ আইনজীবীর বড় ছেলে ইসহাক সিদ্দিকী। তিনি বলেন, ২০১৬ সালের ২৭ নভেম্বর অসুস্থজনিত কারণে আমার মা মারা যান। এরপর থেকে বাবাও অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ সময় পর আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আজ বাবাকে বিয়ে করিয়েছি।

আরও পড়ুন: দাবি আদায়ে ‘বুলেটের সামনে ফুল’ নিয়ে শাবিপ্রবির আন্দোলনকারীরা

অ্যাড. ইসমাইল হোসেনের সহকারী অ্যাড. খালেদা আক্তার মিনু জানান, ৫ মাইক্রোবাস ১ টি প্রাইভেটকারে করে বরযাত্রী যায়। কাবিন হয়েছে ৫ লাখ টাকা। তার মধ্য ২ লাখ ৫০ হাজার টাকা উসুল দেওয়া হয়েছে।

এদিকে বর-কনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নগরজুড়ে তার বিয়ে নিয়ে চলছে আলোচনা। বিষয়টি নিয়ে কেউ যেন নেতিবাচক মন্তব্য না করেন, সেজন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন ইসহাক সিদ্দিকী।

‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
close