দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন জি এম কাদের

১৬ জানুয়ারি ২০২২, ০৬:১১ PM
জিএম কাদের

জিএম কাদের © সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি করোনায় আক্রান্ত হলেও সুস্থ আছেন এবং তার মধ্যে কোনো উপসর্গ নেই।

জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিতে কভিড-১৯ পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে।

রবিবার (১৬ জানুয়ারি) জাতীয় পার্টির প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জানুয়ারি কোভিড পরীক্ষা করানোর পর আজ রোববার জিএম কাদেরের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন: মেধাতালিকায় স্বাক্ষর করেছেন ডিনরা, রাতেই প্রকাশ

চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে আছেন এবং নিয়মিত ওষুধ এবং খাবার গ্রহণ করছেন বলে বিবৃতিতে বলা হয়। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিরোধীদলীয় এ উপনেতা।

প্রসঙ্গত, এর আগেও গত বছরের ১২ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
৯ এপ্রিল তিন উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০১ এপ্রিল ২০২৬
অকটেনের গাড়িতে পেট্রল ব্যবহার: ঝুঁকি আছে কি
  • ০১ এপ্রিল ২০২৬
সাভারে অনির্দিষ্টকালের জন্য দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা
  • ০১ এপ্রিল ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারি মানের সন্তো…
  • ০১ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence