ঢাবি অধ্যাপক তাজমেরীর মুক্তি দাবি মহিলা দলের

১৫ জানুয়ারি ২০২২, ১২:৩৯ AM
অধ্যাপক তাজমেরী ইসলাম

অধ্যাপক তাজমেরী ইসলাম © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তাজমেরী ইসলামকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে মহিলা দল।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন।

আরও পড়ুন: কারাগারে ঢাবির প্রাক্তন অধ্যাপক তাজমেরী ইসলাম

বিবৃতিতে তারা বলেন, সরকার বিএনপির নারী নেত্রীদের ওপর নিরবচ্ছিন্নভাবে বেপরোয়া গতিতে জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নারীদের সম্ভ্রমহানি ও মানমর্যাদা ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: অধ্যাপক তাজমেরীকে গ্রেফতার লজ্জাজনক: ইউট্যাব

আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী কায়দায় বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক অধ্যাপিকা তাজমেরী ইসলামকে বানোয়াট মামলায় গ্রেফতার ও আদালতকে দিয়ে জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে।

আরও পড়ুন: অধ্যাপক তাজমেরীকে দ্রুত মুক্তি দেয়ার দাবি সাদা দলের

বিবৃতিতে অবিলম্বে অধ্যাপিকা তাজমেরী ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬