অধ্যাপক তাজমেরীকে গ্রেফতার লজ্জাজনক: ইউট্যাব

১৪ জানুয়ারি ২০২২, ১০:৫১ AM
অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম

অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগঠনটি অবিলম্বে অধ্যাপক ড. তাজমেরীর নিঃশর্ত মুক্তি দাবি করেছে। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠনটি।

বিবৃতিতে ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান বলেন, একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় অধ্যাপক তাজমেরী এস এ ইসলামকে বাসা থেকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং উদ্বেজনক। আমরা শিক্ষক সমাজ এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন- মিথ্যা মামলায় তাজমেরীকে কারাগারে পাঠানো হয়েছে: ছাত্রদল

ইউট্যাবের নেতারা আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ক্ষমতার জন্য সর্বনাশা নীতি অবলম্বন করেছে। এই নীতির লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে হুকুমবাদ প্রতিষ্ঠার মাধ্যমে চিরদিনের জন্য বিরোধী দল ও ভিন্ন মতের অস্তিত্বের অবসান ঘটানো। এই সরকার বিরোধীদল দমনে হয়রানি, জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেফতার ইত্যাদিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাদের লক্ষ্য পূরণে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে বানোয়াট মামলায় গ্রেফতার ও জামিন বাতিল করে কারান্তরীণ করেছে।

আরও পড়ুন- কারাগারে ঢাবির প্রাক্তন অধ্যাপক তাজমেরী ইসলাম

তারা বলেন, জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে। দেশের জনগণের কাছ থেকে এবং আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন এই সরকার আরো বেশি ক্রুদ্ধ হয়ে উঠেছে। দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। মৌলিক ও মানবাধিকার বর্তমান সরকার আগেই ভুলুণ্ঠিত করেছে। শাসকগোষ্ঠী দেশে এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তবে সেদিন বেশি দূরে নয় যেদিন এই সরকারকে জবাবদিহি করতে হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর মারপিটসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় উত্তরার পশ্চিম থানায় দায়ের করা মামলায় অধ্যাপক তাজমেরী এস এ ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। অধ্যাপক ড. তাজমেরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান, বিজ্ঞান অনুষদের ডিন, হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে ছিলেন। বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়কও ছিলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে চাকরি, পদ ২০, আবেদন ২০ জুলাই পর্…
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় দুই প্রশ্ন ভুল
  • ১৩ জুলাই ২০২৬
সাদিক কায়েমই হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়রপ্রার্থী
  • ১৩ জুলাই ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার নামে তামাশা চলছে: মোজাম্মে…
  • ১৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা সুপারকম্…
  • ১৩ জুলাই ২০২৬
গণিতের বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়ধ্বনি
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence