রিকশা চালিয়ে শুভেচ্ছা জানালেন সুইডিশ রাষ্ট্রদূত

১৪ জানুয়ারি ২০২২, ১০:১৪ PM
সুইডিশ রাষ্ট্রদূত

সুইডিশ রাষ্ট্রদূত © ফাইল ছবি

বাংলাদেশ ও সুইডেনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে একটি ভিডিও প্রকাশ করেছে সুইডিশ দূতাবাস। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডেকে রিকশাচালকের ভূমিকায় দেখা গেছে।

সোমবার (১০ জানুয়ারি) রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন ।

ভিডিও'র প্রথমেই দেখা যায়, সুইডিশ রাষ্ট্রদূত শাড়ি পরে একটি রিকশার সামনে দাঁড়িয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানাচ্ছেন। এছাড়াও দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন তিনি। এ সময় রিকশায় বসে থাকা সুইডিশ দূতাবাসের ডেভেলপমেন্ট কো-অপারেশন বিভাগের প্রধান ক্রিস্টিনা জোহানন্সন ও শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: টাকা লুট করতেই ঢাবি অধ্যাপককে হত্যা

ভিডিওতে বেশ কয়েকজন বাংলাদেশি ও সুইডিশ নাগরিক শুভেচ্ছা বক্তব্য রাখেন। তবে শেষে দেখা যায়, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে রিকশা চালাচ্ছেন। এ সময় তিনি আর ক্রিস্টিনা জোহানন্সন দু'জনেই হাত নেড়ে শুভেচ্ছা জানান।

১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
close