ঢাবির সাবেক অধ্যাপককে অপহরণের পর হত্যার অভিযোগ

১৪ জানুয়ারি ২০২২, ০৩:১৯ PM
অধ্যাপক সাইদা খালেক

অধ্যাপক সাইদা খালেক © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়েরপুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সাইদা খালেককে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) সাভার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া। 

অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া বলেন, অধ্যাপক সাইদা খালেক আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি আবাসন প্রকল্প আছে। সেখানে তিনি বাড়ি তৈরি করছিলেন। প্রকল্পের পাশেই তিনি বাসা ভাড়া করে থাকতেন। তিনদিন আগে তাকে অপহরণ করা হয়। আজ তার লাশ পাওয়া গেছে আবাসন প্রকল্পের পাশেই। পুলিশ তার লাশ উদ্ধার করেছে। 

আরও পড়ুন- বেশি আসন কমছে কলা অনুষদে, বাড়ছে বিজ্ঞানে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, সম্প্রতি তিনি নতুন বাসা নির্মাণ করছিলেন। এই বাসা নির্মাণের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। পরে গাইবান্ধা থেকে আটক নির্মাণশ্রমিকের তথ্য অনুযায়ী পুলিশ মরদেহ উদ্ধার করে। 

কাশেমপুর থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এ খোদা বলেন, নির্মাণশ্রমিক আনোয়ারুল ইসলামকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞেসাবাদের পর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

 

চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9