ছাত্রদল সংশ্লিষ্টতার অভিযোগ, নীলফামারীর ডিসি পদ বাতিল নাফিসার

১২ জানুয়ারি ২০২২, ১১:৫৪ PM
নাফিসা আরেফীন

নাফিসা আরেফীন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়াকালীন সময়ে ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নীলফামারী জেলার ডিসি পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফীনের নিয়োগ বাতিল করেছে সরকার।

বুধবার (১২ জানুয়ারি) নাফিসার ওই নিয়োগ আদেশ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে নাফিসার পরিবর্তে নীলফামারীর নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার ইয়াসির আরেফীন। এর আগে নাফিসা আরেফীনকে গত ৫ জানুয়ারি নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

তখন ১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে ১১ জেলায় নতুন ডিসি ও দুইজন বর্তমান ডিসির জেলা পরিবর্তন করা হয়।

নাফিসা সম্পর্কে অভিযোগ হলো, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শামসুন্নাহার হল ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নাফিসা জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের উপসচিবের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠায় মন্ত্রিপরিষদ বিভাগে নতুন নিয়োগ পাওয়া ডিসিদের জন্য আয়োজিত ব্রিফিংয়েও তাকে ডাকা হয়নি।

বন্যার ক্ষত কাটিয়ে পাঠদানের প্রস্তুতি সাতকানিয়ার বিদ্যালয…
  • ১৮ জুলাই ২০২৬
ক্যাম্পাসের বাইরে নিয়ে নবীনদের র‍্যাগিং—অজ্ঞান হয়ে পড়েন ছাত…
  • ১৮ জুলাই ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত, সিদ্ধান…
  • ১৮ জুলাই ২০২৬
স্ত্রী-সন্তান স্প্যানিশ, পরিবারের সমর্থন কার পক্ষে—জানালেন …
  • ১৮ জুলাই ২০২৬
মাদরাসা শিক্ষাকে গবেষণামুখী ও প্রযুক্তিনির্ভর করার আহ্বান
  • ১৮ জুলাই ২০২৬
সংবাদ সম্মেলনে যে কারণে ক্ষোভ ঝাড়লেন স্কালোনি
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence