সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

১০ জানুয়ারি ২০২২, ০৩:৩৩ PM
সাঈদ আফ্রিদী তন্ময়

সাঈদ আফ্রিদী তন্ময় © সংগৃহীত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাঈদ আফ্রিদী তন্ময় (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আটমাইল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদ আফ্রিদী তন্ময় ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চন্দুলী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় বন্ধ করার যৌক্তিক কারণ নেই: শিক্ষামন্ত্রী

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা থেকে নিজ বাড়ি ঝিনাইদহের চন্দুলী গ্রামে যাচ্ছিলেন তন্ময়। এসময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের আটমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপকে সাইড দিতে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে ঘটনাস্থলেই নিহত হন তন্ময়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬