ঢাবিতে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩

০৭ জানুয়ারি ২০২২, ০৯:০২ PM
তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ

তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ © সংগৃহীত ছবি

টাকা তোলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাবি কর্মকর্তার ছেলেসহ উভয় গ্রুপের অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদের সামনের এই ঘটনা ঘটে। তৃতীয় লিঙ্গের হাতিরপুল ও ঢাবি গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছে।

হাতিরপুল তৃতীয় লিঙ্গ গ্রুপের আহতরা হলেন- রুবি, শিহান, রানী, শিউলি, ও সাদিয়া। ঢাবি এলাকার আহত তৃতীয় লিঙ্গরা হলেন- মুক্তা, পিটু, রিয়া, হাবিবা, আনিকা, মুনমুন ও মুন্নি। এছাড়া ঢাবি পুষ্টি বিভাগের কর্মকর্তা ইউনুস আলীর ছেলে সাদমান সাকিব (৩১) আহত হন।

আরও পড়ুন: ওমিক্রন ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরামর্শ

ঢাবি এলাকার তৃতীয় লিঙ্গ গ্রুপের মুক্তা জানান, হাতিরপুল এলাকা থেকে তারা আমাদের এলাকায় টাকা তুলতে আসে। এর পেছনে রয়েছে সাদমান সাকিবের হাত। আমাদের এলাকায় তারা টাকা তুলতে আসবে কেন।

আহত হাতিরপুল তৃতীয় লিঙ্গ গ্রুপের রুবি জানান, আমরা ঢাবি এলাকা থেকে টাকা তুলি। হঠাৎ তারা আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ আরও কয়েকজন আহত হই। তারা আমাদের সাদমান সাকিব ভাইকেও মেরে রক্তাক্ত করেছে।

আরও পড়ুন: প্রতিমাসে ১ কোটি মানুষ টিকা পাবে: প্রধানমন্ত্রী

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ঢাবিতে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন ঢামেক হাসপাতালে এসেছিল। পরে চিকিৎসা নিয়ে তারা চলে গেছে।

ঢাবির ফ্যাসিস্ট শিক্ষকদের শাস্তিসহ তিন দাবি সাদা দলের 
  • ০২ জুলাই ২০২৬
রাবি অধ্যাপক এস এম আব্দুছ ছালাম আর নেই
  • ০২ জুলাই ২০২৬
মেসিদের বিপক্ষে লড়াইয়ের আগে যে বার্তা দিলেন কেপ ভার্দে গোলর…
  • ০২ জুলাই ২০২৬
নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার
  • ০২ জুলাই ২০২৬
পলিটেকনিক সভাপতির সাথে সাথে সদস্যপদ মুলতবি হয়েছে মহানগর শিব…
  • ০২ জুলাই ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ইলেকট্রনিকস, পদ ৪০, আবেদ…
  • ০২ জুলাই ২০২৬