প্রতিমাসে ১ কোটি মানুষ টিকা পাবে: প্রধানমন্ত্রী

০৭ জানুয়ারি ২০২২, ০৭:৩৬ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রতিমাসে এককোটি মানুষ টিকা পাবে  জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে সরকারের হাতে সাড়ে ৯ কোটিরও বেশি ডোজ করোনা টিকা মজুদ রয়েছে। যারা টিকা নেয়নি তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। ।

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বর্তমান সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, এখন পর্যন্ত ১২ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন প্রায় ৭ কোটি ৫৮ লাখ মানুষ আর দুই ডোজ পেয়েছেন ৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার। গতমাস থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। বর্তমানে আমাদের হাতে সাড়ে ৯ কোটিরও বেশি ডোজ টিকা মজুদ রয়েছে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন মাউশি ডিজি

তিনি বলেন, গত ১৩ বছরে আমরা আপনাদের জন্য কী কী করেছি, তা আপনারাই মূল্যায়ন করবেন। তবে আমি দৃঢ়ভাবে বলতে পারি আমরা যেসব ওয়াদা দিয়েছিলাম, তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই।

দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ২০২২ সাল হবে বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক বছর। জুন মাসেই আমরা উদ্বোধন করতে যাচ্ছি বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। এ সেতু দেশের দক্ষিণাঞ্চলকে সরাসরি রাজধানীসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করবে। আশা করা হচ্ছে, এ সেতু জিডিপি-তে ১.২ শতাংশ হারে অবদান রাখবে।

আরও পড়ুন: স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকার শর্ত শিথিল

সরকার প্রধান বলেন, এ বছরের শেষ নাগাদ আমরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১৪ কিলোমিটার অংশে মেট্রোরেল চালু করার পরিকল্পনা গ্রহণ করেছি। এ অংশে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী অক্টোবর মাসে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে চালু হবে দেশের প্রথম টানেল।

তিনি বলেন, অন্যান্য বৃহৎ প্রকল্পগুলোর কাজও পুরোদমে এগিয়ে যাচ্ছে। এক লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের ইতিহাসে সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট আগামী বছরের এপ্রিল নাগাদ চালু হবে বলে আশা করা যাচ্ছে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন অভিজ্ঞতা…
  • ০৫ মার্চ ২০২৬
১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি
  • ০৫ মার্চ ২০২৬
শিক্ষা উপবৃত্তি নির্দেশিকা প্রকাশ, কোন ক্লাসে কত টাকা পাবেন…
  • ০৫ মার্চ ২০২৬
সরকারের এক মন্ত্রীকে অপসারণ করে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের
  • ০৫ মার্চ ২০২৬
বাগেরহাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
  • ০৫ মার্চ ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল এনটিআরসিএ
  • ০৫ মার্চ ২০২৬