সাগরে লঘুচাপ, গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস

২৯ ডিসেম্বর ২০২১, ০২:৩০ PM
গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস

গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস © সংগৃহীত ছবি

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে রাজধানীসহ তিন বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও আকাশে মেঘের কারণে তাপমাত্রা বেড়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অন্য দিনের তুলনা আজ এবং কাল শীত কম পড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে নদীবন্দরকে কোন সতর্ক সংকেত দেখাতে হবে না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ বজলুর রশিদ বলেন, আকাশে মেঘের কারণে তাপমাত্রা সামান্য বেড়েছে। রাজধানীতে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ও তেঁতুলিয়ার তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই দুই-এক জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬