ইউপি নির্বাচনে হেরে গেলেন গোলাম রাব্বানীর মামা

২৭ ডিসেম্বর ২০২১, ০৮:৩৭ AM
আহত গোলাম রাব্বানী হাসপাতালে ভর্তি

আহত গোলাম রাব্বানী হাসপাতালে ভর্তি © সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেরেছেন।

রবিবার (২৬ ডিসেম্বর) রাতে এই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। ৬টি ইউনিয়নে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নাননী খান। তিনি ইশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী হিসেবে মোশারফ মোল্লার নাম ঘোষণা করেন।

এর আগে, এদিন বিকালে মামার পক্ষে ভোট কেন্দ্র গিয়ে হামলার শিকার হন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক। পরে বিজিবির কর্মীরা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: জাল ভোট ঠেকাতে গিয়ে কোপ খেলেন গোলাম রাব্বানী

জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে রবিবার মাদারীপুরের উপজেলার ৬টি ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন: পাপ বাপকেও ছাড়ে না!

নির্বাচনের আগে বেশ কয়েক দিন থেকেই মামা সালাহ উদ্দিন আহমেদের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়েছিলেন গোলাম রাব্বানী। দুপুরে এই নির্বাচনকে কেন্দ্র করে আহত হন গোলাম রাব্বানী। এই নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ পরাজিত হয়েছেন। তবে কত ভোটে পরাজিত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: ঢাবির ‘শিক্ষা ও গবেষণা’ উন্নয়নে নুর-রাব্বানী

উপজেলা নির্বাচন কর্মকর্তা নাননী খান গণমাধ্যমকে বলেন, ইশিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোশারফ মোল্লাকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ইশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক ইউনিয়নে সবচেয়ে বেশি ১৪ জন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। রাজৈরের এই নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে কোন প্রার্থীকে মনোনয়ন প্রদান করেননি। সে কারণে বিজয়ীরা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।

রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল ক্যাম্পাসের ৩ সাংবাদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল বিজয়ীদের সোনালি ছবিগুলো নিজ হাতে আঁকেন যিনি
  • ০৬ অক্টোবর ২০২৬
মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬