নটরডেম ছাত্রের মৃত্যু: ডিএসসিসির ৯ চালক বরখাস্ত

১৩ ডিসেম্বর ২০২১, ১০:২৯ PM
ডিএসসিসির লোগো।

ডিএসসিসির লোগো। © ফাইল ফটো

রাজধানীর গুলিস্তানে ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি বলেন, নিজের নামে বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে করপোরেশনের গাড়ি চালক নন এমন ব্যক্তিকে দিয়ে অবৈধভাবে গাড়ি চালানোর দায়ে ৯ জন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: মশার ঘুমের ওষুধ এনেছে সিটি করপোরেশন 

এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারি চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (ঘ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতার অভিযোগে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: সিটি কর্পোরেশনের দখলেই জবির খেলার মাঠ, হতাশ শিক্ষার্থীরা

বরখাস্তকৃতরা হলেন- মো. কাওছার আলী, মো. বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আব্দুল্লাহ, মো. জামাল উদ্দিন, মো. কবির হোসেন (২), মো. রবিউল আলম, মো. আজিম উদ্দিন ও মো. নুর জালাল শিকদার।

স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের দেওয়া হলো পচা কলা
  • ০১ এপ্রিল ২০২৬
৫ সিনিয়র সহকারী সচিব বদলি
  • ০১ এপ্রিল ২০২৬
জাম্বিয়াকে গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা
  • ০১ এপ্রিল ২০২৬
৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence