কানে হেডফোন, রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

১৩ ডিসেম্বর ২০২১, ০২:১৩ PM
ট্রেনের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে

ট্রেনের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে © সংগৃহীত

রাজবাড়ীতে কানে হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সাগর কুমার বিশ্বাস। 

রবিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিহতের বাড়ির কাছাকাছি রেল লাইনে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম। 

আরও পড়ুন: রাবিতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

তার বাবার নাম যতীন্দ্রনাথ বিশ্বাস। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া এলাকার বাসিন্দা।

ওসি মাসুদ আলম জানিয়েছেন, ‘সাগর ভররামদিয়া এলাকায় কানে হেড ফোন লাগিয়ে রেল লাইন দিয়ে হাঁটছিলেন। তখন পেছন থেকে গোপালগঞ্জগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’ 

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজ ছাত্রের মৃত্যু

স্থানীয়রা জানিয়েছেন, তার কানে হেডফোন থাকায় ট্রেনের আওয়াজ হয়তো শুনতে পাননি। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত রাজবাড়ী জিআরপি থানার ওসি।

সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬