সাজানো কক্ষে বসা হলো না ডা. মুরাদের

০৭ ডিসেম্বর ২০২১, ০২:২০ PM
নতুন ভাবে সাজানো হচ্ছে প্রতিমন্ত্রীর দফতর

নতুন ভাবে সাজানো হচ্ছে প্রতিমন্ত্রীর দফতর © সংগৃহীত

মন্ত্রণালয়ে নতুন ভাবে সাজানো হচ্ছে তথ্য প্রতিমন্ত্রীর দফতর। কাজও প্রায় শেষ। মাত্র একদিন পর শেষ হবে সব কাজ। তার আগেই আজ পদত্যাগ করতে হলো প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে বিতর্কিত মন্তব্যের পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ডা. মুরাদ।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কয়েকদিন আগেও রুমটি পরিদর্শন করার সময় যারা কাজ করছিলেন তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘সুন্দরভাবে কাজটি কর, আর কতদিন থাকি না থাকি জানি না।’

মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এখনও মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়নি। ই-মেইলে ডা. মুরাদ হাসান এই পদত্যাগপত্র পাঠিয়েছেন।

জানা গেছে, পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। অথবা সরাসরি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে।

প্রসঙ্গত, সম্প্রতি বিতর্কিত আলোচনায়-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছিল ডা. মুরাদ হাসান। বিশেষ করে রাষ্ট্রধর্ম, রাজনীতি, খালেদা জিয়ার নাতনি ও সবশেষ ফোনালাপ ফাঁস নিয়ে ভেতর-বাইরে আলোচনা-সমালোচনায় ছিলেন। তার উল্টাপাল্টা মন্তব্য এবং অস্বাভাবিক আচরণের কারণে দলীয় সহকর্মীদেরও বিব্রত হতে হয়েছে।মুরাদকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডা. মুরাদ হাসান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালেও তিনি একই আসনে থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ সালে সরকার গঠনের সময় মুরাদ হাসানকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। একই বছরের ১৯ মে তার দফতর পরিবর্তন করে তথ্য প্রতিমন্ত্রী করা হয়।

স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬