পদত্যাগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ

০৭ ডিসেম্বর ২০২১, ১২:৫০ PM
ডা. মুরাদ হাসান

ডা. মুরাদ হাসান © সংগৃহীত

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-মেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে মন্ত্রণালয় সূত্র জানায়। এর আগে, ডা. মুরাদের নানা কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে সমালোচনার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগের নির্দেশ দেন।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, পদত্যাগ পত্রটি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে বা সরাসরি পাঠানো হবে।  

বেশ কয়েকদিন ধরে বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েন ডা. মুরাদ। সেই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল অডিও ক্লিপস ছড়িয়ে পড়ায় আরও বেকায়দায় পড়েন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়, নারী নের্তৃত্ব, বিএনপি, তারেক রহমানের মেয়ে জাইমাকে নিয়ে বাজে মন্তব্য করেন তিনি। এ নিয়ে সারাদেশে নিন্দার ঝড় উঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রীর জুতা মিছিল ও কুশপুতুল দাহ করা হয়। 

পরে গতকাল দুপুরেই ঢাকা ত্যাগ করে চট্টগ্রমে বন্ধুর বাসায় চলে যান। রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে প্রথমে মুরাদ হাসানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০১৯ সালের মে মাসে স্বাস্থ্য থেকে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence