এইচএসসির সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

০৬ ডিসেম্বর ২০২১, ১২:০২ AM
অবস্থান কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা

অবস্থান কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা © সংগৃহীত

২০২২ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কমানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রোববার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে পাঁচ কলেজের শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ২০২০ সালে তাদের এসএসসি পরীক্ষা ও ফলাফল যথা সময়ে প্রকাশ হয়েছে। তবে আমরা সঠিক সময়ে কলেজে ভর্তি হতে পারিনি। অক্টোবর মাসে ভর্তি হওয়ায় ৫ মাস বইয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না।

তারা বলেন, করোনা সংক্রমণ কমে আসার দেড় বছর পর স্কুল-কলেজ খোলা হলো। এরপর সপ্তাহে দুইদিন ক্লাস নেওয়া হলো। সরকার হঠাৎ করেই ঘোষণা দিল ২০২২ সালে যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের ৭০ শতাংশ সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। যা সম্পূর্ণ অযৌক্তিক।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ৭০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ সিলেবাসের উপর ২০২২ সালের এইচএসসি পরীক্ষা নেওয়ার দাবি জানান। 

আবারও গণরুম-গেস্টরুম ফেরার শঙ্কা কেন শিক্ষার্থীদের?
  • ২১ এপ্রিল ২০২৬
দুই দশক আগে ভর্তি হওয়া ছাত্রদল নেতাকে সিট, তোপের মুখে ঢাবি …
  • ২১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণে আধুনিক একাডেমি প্রতিষ্ঠা…
  • ২১ এপ্রিল ২০২৬
১-১৪তম, ১৭ ও ১৮তমদের নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিং অপরিবর্তিত বাংলাদেশের
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬