আজও রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান

০৩ ডিসেম্বর ২০২১, ১১:৫৭ AM
রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান

রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান © সংগৃহীত

আজও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছেন রাজধানীর শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে তারা রামপুরা ব্রিজে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা ব্রিজের একটি অংশে অবস্থান নিয়েছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময়ও ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। শিক্ষার্থীরা ব্রিজের একটি অংশে অবস্থান নেওয়ার কারণে যার চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজধানীর খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থীর রামপুরা ব্রিজে অবস্থান নিয়েছেন।

বিভিন্ন স্লোগান দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছেন তারা।

এদিকে রামপুরার ওই এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য তাদের মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ১০-১২ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজে হাতিরঝিল থানার অংশে দাঁড়িয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্রিজের রামপুরা থানার অংশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে রেখেছি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬