বাবার লাশ বাড়িতে রেখে আলিম পরীক্ষা দিলেন সোনিয়া

০৩ ডিসেম্বর ২০২১, ০৮:৫৯ AM
আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন সোনিয়া

আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন সোনিয়া © সংগৃহীত

লক্ষ্মীপুরে বাবার লাশ বাড়িতে রেখে আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন সোনিয়া নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে কোরআন পরীক্ষায় অংশ নেন তিনি।

সোনিয়া লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রাব্বানীয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছে।

সোনিয়ার চাচাত ভাই মিজানুর রহমান বলেন, ঘরে বাবার লাশ রেখে সকাল আটটায় পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয় সোনিয়া। তবে পরীক্ষা তেমন ভালো হয়নি।

রাব্বানীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। সোনিয়াকে আমিই হলে নিয়ে গিয়েছিলাম। যতটুকু সম্ভব সহযোগিতার চেষ্টা করেছি। তবে বারবার কান্নায় ভেঙ্গে পড়ায় ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি সে।

জানা যায়, সোনিয়ার বাবা আবদুল মতিন (৭০) বুধবার রাত দশটায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। পরীক্ষার দিন সকাল ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবস্থানের দাফন করা হয়।

আবারও গণরুম-গেস্টরুম ফেরার শঙ্কা কেন শিক্ষার্থীদের?
  • ২১ এপ্রিল ২০২৬
দুই দশক আগে ভর্তি হওয়া ছাত্রদল নেতাকে সিট, তোপের মুখে ঢাবি …
  • ২১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণে আধুনিক একাডেমি প্রতিষ্ঠা…
  • ২১ এপ্রিল ২০২৬
১-১৪তম, ১৭ ও ১৮তমদের নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিং অপরিবর্তিত বাংলাদেশের
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬