নোয়াখালীতে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

০২ ডিসেম্বর ২০২১, ০১:০৬ PM
নোয়াখালীতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ

নোয়াখালীতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ © সংগৃহীত

রাজধানীর মত সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পসের প্রজ্ঞাপন জারি, সড়কে সকল হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, জড়িতদের বিচার দাবি ও নিরাপদ সড়ক বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১ দাফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মাইজদী টাউন হল মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে কলেজ শিক্ষার্থী সুমন চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী আহমদ রিয়াদ, কানিজ ফাতেমা, প্রমা, কামরুল হাসান শাকিল, মুনা, ফারদিন আহমেদ শিপন, মুনতাহা প্রীতি ও দীপন মজুমদারসহ অনেকে।

বিক্ষোভ করা শিক্ষার্থীদের দাবি, গত কয়েক বছরে বিভিন্ন সড়কে বাসচাপায় অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সম্প্রতি হাফ ভাড়া দেওয়ার কথা বলায় এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাকে ধর্ষণের হুমকি দেওয়াসহ শিক্ষার্থীদের সাথে সড়কে ঘটে যাওয়া সকল ঘটনার বিচারের দাবি জানান তারা।

ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬