দেড় বছর পর চালু হচ্ছে ‘বেনাপোল এক্সপ্রেস’

০২ ডিসেম্বর ২০২১, ০৯:৪৭ AM

© ফাইল ছবি

করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন। এটি ঢাকা-যশোর-বেনাপোল রুটে চলাচল করবে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিশেষ ট্রেনটি চালু হচ্ছে।

বর্তমানে প্রতিদিন বেনাপোল-আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ৩ হাজার যাত্রী ভারতে যাতায়াত করছেন। করোনার আগে টুরিস্ট ভিসা চালু থাকায় প্রতিদিন ১২ হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করতেন বেনাপোল দিয়ে। এরমধ্যে ৬০ শতাংশ যাত্রী যান চিকিৎসার কারণে। বাকিরা ব্যবসায়ী ও শিক্ষার্থী। বর্তমানে বিজনেস ভিসা চালু থাকলেও ট্রেনের সুবিধা না থাকায় দুর্ভোগে ছিলেন যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ২০১৯ সালের ১৭ জুলাই বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করেন। ৮৮৬ জন যাত্রী নিয়ে ট্রেনটি চলাচল করছিলো। করোনার কারণে গত বছরের ৫ এপ্রিল থেকে এ ট্রেনটি বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
দেশে পেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬