রামপুরায় শিক্ষার্থীদের বিক্ষোভ

বিআরটিসির বাস ফেলে পালালেন চালক-হেলপার

৩০ নভেম্বর ২০২১, ০১:৩৩ PM
রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

রাজধানীর রামপুরা এলাকায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম (১৯) নিহত হওয়ার ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১ টার দিকে শিক্ষার্থীরা গাড়ির চালকের লাইসেন্স ও কাগজপত্র যাচাই-বাছাই শুরু করেন। এ সময়  বিআরটিসির চালক ও তার সহযোগী রাস্তায় বাস ফেলে পালিয়ে যান। 

শিক্ষার্থীরা জানান, আন্দোলের কারণে কোনো রোগী ও পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য জরুরি লেন করে কিছু গাড়ি ছেড়ে দিচ্ছি।  তারা বলেন, আমরা দেখছি, অনেক গাড়ির চালক লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন। এসব চালকের কারণে দুর্ঘটনা ঘটছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীর সড়ক অবরোধ করার কারণে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আবুল হোটেল থেকে নতুন বাজার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬