রামপুরা ব্রিজ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩০ নভেম্বর ২০২১, ১০:৫৫ AM
বিক্ষোভে ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে

বিক্ষোভে ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে © সংগৃহীত

রাজধানীর রামপুরা এলাকায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম (১৯) নিহত হওয়ার ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজের কাছে বিক্ষোভ শুরু করেন তারা। 

বিক্ষোভে ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এই বিক্ষোভকে কেন্দ্র করে বর্তমানে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এ সময় প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার দাবি করেন। এছাড়া নিরাপদ সড়কের দাবি করেন শিক্ষার্থীরা।

এর আগে সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে রামপুরা এলাকায় বাসের চাপায় মাঈনুদ্দিন ইসলাম নিহত হয়। সে এ বছর একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী দিচ্ছিলো। তাদের বাসা পুর্ব রামপুরা মোল্লা বাড়ি। মাইনুল পশ্চিম রামপুরায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ফেরার পথে অনাবিল নামে একটি বাস তাকে চাপা দেয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬