হাতির বিরুদ্ধে জিডি

২৯ নভেম্বর ২০২১, ০১:৪৪ PM

© ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গোলা ভেঙে ১৫০ আড়ি ধান নষ্ট করার অভিযোগে হাতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক কৃষক। শনিবার উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের কৃষক নিপুল কুমার সেন বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় থেকে মাঝে মাঝে বন্যহাতি লোকালয়ে এসে ফসলের ক্ষতি করে। সর্বশেষ গত মঙ্গলবার ভোরে জ্যৈষ্ঠপুরা এলাকায় হাতি প্রবেশ করে। এ সময় ওই এলাকার কৃষক নিপুল কুমারের গোলা ভেঙে সব ধান খেয়ে ফেলে। পরে লোকজন হাতিগুলোকে এলাকা থেকে তাড়িয়ে দেয়।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, গোলা ভেঙে ধান নষ্ট করার অভিযোগে নিপুন কুমার নামে এক কৃষক হাতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।

যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬