চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করালেন সমর্থক

২৯ নভেম্বর ২০২১, ০৮:৫১ AM

© সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গাজী কামরুজ্জামানকে দুধ দিয়ে গোসল করিয়েছেন তাশুল্লা বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাজী সাত্তার (৫২)। তিনি দক্ষিণ জামশা কাজীপাড়ার বাসিন্দা।

জানা যায়, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচনে গাজী কামরুজ্জামান নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে ভোটে বিজয়ী হন। এতে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারম্যানের বাড়িতে ২০ লিটার দুধ নিয়ে গিয়ে গোসল করান কাজী সাত্তার। দুধ দিয়ে গোসলের ভিডিওটি বিভিন্ন সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

জামশা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী কামরুজ্জামান বলেন, সমর্থক কাজী সাত্তারের প্রতিজ্ঞা রক্ষার্থে এবং তাকে খুশি দেখতেই আমার এই দুধ দিয়ে গোসল করা। আগামীর পথচলায় তিনি সবার সহযোগিতাও কামনা করেন।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬