প্রেমের টানে জামালপুরে এসে বিয়ে মেক্সিকান তরুণীর

২৩ নভেম্বর ২০২১, ০৯:৩৭ AM
জামালপুরের রবিউল হাসান রুমানের সঙ্গে মেক্সিকান তরুণী

জামালপুরের রবিউল হাসান রুমানের সঙ্গে মেক্সিকান তরুণী © সংগৃহীত

প্রেমের টানে জামালপুরে এসেছেন এক মেক্সিকান নারী। গাডিস নাইলি টরিবিও মরালেস (৩২) নামের ওই নারী জেলার সরিষাবাড়ী উপজেলায় এসে রবিউল হাসান রুমন (২৯) নামের এক যুবককে বিয়ে করেছেন। ওই নারী ইসলাম ধর্ম গ্রহণ করে লাইলী আক্তার নাম ধারণ করেছেন।

রবিউল হাসান রুমন পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের আলহাজ মো. নজরুল ইসলামের ছেলে। রবিউল ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যালে ডিপ্লোমা সম্পন্ন করে বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে জড়িত।

রবিউল হাসান জানান, ২০১৯ সালে টরিবিও মরালেসের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার। প্রেম ও বন্ধুত্বের কারণে রবিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশে আসেন তিনি। এরপর ঢাকা জজ কোর্টে গিয়ে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করেছেন ওই নারী।

টরিবিও মরালেস বলেন, মেক্সিকোর পোএবলা শহরের ব্যবসায়ী গ্রেগরিও টরিবিওর মেয়ে তিনি। পোএবলা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছেন তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশে আসতে কোনো ভয় বা সমস্যা হয়নি। করোনার কারণে কিছুটা উৎকণ্ঠা থাকলেও ভালোবাসার মানুষের কাছে আসার আনন্দে তা তার মধ্যে প্রভাব ফেলেনি। কিছুদিন শ্বশুরবাড়িতে অবস্থান করে টরিবিও মরালেস মেক্সিকোতে ফিরে যাবেন। পরে দুই দেশের নিয়মানুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রবিউলকে মেক্সিকোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তার।

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান শামস উদ্দিন শামস জানান, প্রেম সবকিছুর ঊর্ধ্বে। প্রেমের টানে মেক্সিকান তরুণী বাংলাদেশে এসেছেন। এতে তার প্রেম সার্থক হয়েছে। এলাকার লোকজন মেয়েটিকে দেখতে রবিউলের বাড়িতে ভিড় করছে। মেক্সিকান তরুণীকে পুত্রবধূ করায় রবিউলের পরিবারও খুশি।

ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘বুকে পাথর চাপা দিয়ে’ নির্বাচনের ফল মেনে নিয়েছি— গোলাম পরওয়…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬