বিয়ে হয়ে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থী শূন্য বাগাতিপাড়া মহিলা মাদ্রাসা

১৮ নভেম্বর ২০২১, ০৮:১৮ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া চলতি বছরের এসএসসি পরীক্ষায় একটি মাদ্রাসার সব শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার কোনো শিক্ষার্থীই অংশ নেননি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দাখিলের হাদিস শরীফ বিষয়ের পরীক্ষাতেও ওই মাদ্রাসার ছাত্রীরা অনুপস্থিত ছিলেন। এর কারণ হিসেবে বাগাতিপাড়া মহিলা মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, করোনার বন্ধে সব ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায় পরীক্ষায় কেউ অংশ নেয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া মাদ্রাসা কেন্দ্রে ৫টি মাদ্রাসার পরীক্ষার্থীরা দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। এসব মাদ্রাসার মোট ৯৮ জন শিক্ষার্থীর ওই কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু প্রতিদিন কেন্দ্রে ৮৩ জন উপস্থিত হয়। অনুপস্থিত ১৫ পরীক্ষার্থীর সবাই বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

ওই মাদ্রাসা থেকে এ বছর মোট ১৫ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু কেউই পরীক্ষায় অংশ নেয়নি। মাদ্রাসা সুপার ওই সব শিক্ষার্থীর প্রবেশপত্রও সংগ্রহ করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মহিলা মাদ্রাসা সুপার আব্দুর রউফ মোবাইল ফোনে যুগান্তরকে জানান, চলতি বছর তার মাদ্রাসা থেকে ১৫ জন ছাত্রীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারিতে সব ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায় কেউই পরীক্ষায় অংশ নেয়নি। তবে প্রবেশপত্র পেয়ে এসব পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্রীর পরীক্ষায় অংশ নিতে বলেছিলেন তিনি। কিন্তু কেউ তাতে সাড়া দেয়নি।

১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬