চাকরির পেছনে না ছুটে আত্মনির্ভরশীল হওয়ার জোর রাষ্ট্রপতির

১৪ নভেম্বর ২০২১, ১০:১৭ PM
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ © ফাইল ফটো

শিক্ষার্থীদের পড়াশোনা শেষে শুধু চাকরির পেছনে না ছুটে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, নতুন প্রজন্ম যাতে উন্নত জীবনযাপন করতে পারে সে জন্য উন্নয়নকে ব্যাহত করে এমন কাজ থেকে সবাইকে দূরে থাকতে হবে।

আজ রবিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জনকল্যাণে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। 

মতবিনিময় সভায় যোগাযোগ ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে হাওর এলাকার উন্নয়নচিত্র তুলে ধরেন রাষ্ট্রপতি। ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক ঘিরে যে পর্যটন সম্ভাবনা দেখা দিয়েছে, তা কাজে লাগাতে সবাইকে অতিমুনাফার মনোভাব পরিহার করে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও রাষ্ট্রপতির সচিব।

লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
close