নির্বাচনী সহিংসতায় ২৭ লাশ, সিইসির দায়িত্ব পালন করবে কে?

১১ নভেম্বর ২০২১, ০৫:৫৩ PM
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা © ফাইল ফটো

সম্প্রতি প্রায় ৪ হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ইতোমধ্যে প্রথম ধাপ শেষে আজ ২য় ধাপের নির্বাচন চলছে। বাকি দুই ধাপের নির্বাচন এখনও বাকি আছে।

তবে এরই মাঝে নির্বাচনী সহিংসতায় ২৭ জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে আহত অনেকেই হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন প্রবল যন্ত্রণায়, কেউ কেউ মৃত্যুর প্রহরও গুনছেন।

পরিস্থিতি বলে দিচ্ছে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে ইউপি নির্বাচন কেন্দ্রীক সহিংসতায় মৃত্যুহার বাড়তে পারে কয়েক গুণ।

নির্বাচরকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং নরসিংদীতে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। শুধু নরসিংদীতেই তিন জনের মৃত্যু হয়েছে।

নির্বাচন কেন্দ্রীক এ সহিংসতায় প্রাণহানি যখন বেড়েই চলছে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তখন আশার বাণী শোনানোর পরিবর্তে শোনালেন ভিন্ন কথা। সহিংসতা দূর করার ‘উপায়’ উপস্থাপন করতে গিয়ে বললেন, ‘পাড়া-মহল্লায় পুলিশ দিয়ে, পাহার দিয়ে নির্বাচনী সহিংসতা থামানো যায় না।’

তিনি প্রার্থী ও সংশ্লিষ্টদের আচরণ ঠিক করার উপদেশ প্রদান করলেন। সাথে সাথে প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনকেও দায়মুক্তি দেয়ার চেষ্টা চালিয়ে গেলেন।

পুলিশ, প্রশাসন সর্বোপরি, নির্বাচন কমিশন যদি সংঘাত বন্ধে কার্যকর ভূমিকা পালন না করে, তবে এ দায়িত্ব পালন করবে কে?

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close