প্রেমিকার জন্য বাইক কেনার অর্থ জোগাড় করতেই কলেজছাত্রকে খুন

০৯ নভেম্বর ২০২১, ১০:০২ AM
কলেজছাত্র আমিনুর রহমান

কলেজছাত্র আমিনুর রহমান © সংগৃহীত

ফয়সাল সরদারের (২২) সাথে মাত্র আট দিনের পরিচয়ে কলেজছাত্র আমিনুর রহমানের (২০)। এর মধ্যেই গড়ে উঠে বন্ধুত্ব। প্রেমিকার জন্য মোটরসাইকেল কিনতে অর্থের প্রয়োজনে আমিনুর রহমানকে অপহরণ করে। এরপর মুক্তিপণের দাবিতে হত্যার পর নদীতে তার লাশ ভাসিয়ে দেয় ফয়সাল। পুলিশের কাছে এমনই চাঞ্চল্যকর ঘটনার স্বীকারোক্তিমূলক বর্ণনা দিয়েছেন ফয়সাল সরদার।

খুলনার পাইকগাছা উপজেলায় আমিনুল ইসলাম নামে ওই কলেজ ছাত্রকে রবিবার রাতে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার করার পর খুনি ফয়সাল সরদার নিহত কলেজ ছাত্রের পিতার কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং দাবিকৃত টাকা পাইকগাছা সেতুর নিচে রাখতে বলে। আজ সকালে পাইকগাছা সেতুর নিচ থেকে টাকা নিতে এলে এলাকাবাসীর সহায়তায় ফয়সাল সরদারকে আটক করা হয়।

এ ব্যাপারে পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান রাত ১১ টায় জানান, মৃতদেহ উদ্ধারে অভিযান চলছে। খুনি ফয়সালের সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
close