মদপানে ছাত্রলীগ নেতার মৃত্যু

০৭ নভেম্বর ২০২১, ০৭:৫০ PM
ম্রাট হোসেন সোহান

ম্রাট হোসেন সোহান © সংগৃহীত

বিষাক্ত মদপানে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (৭ নভেম্বর) রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় রাতে তিনি মদ পান করেন। পরে তাকে আহত অবস্থায় ঢাকায় নিয়ে গেলে সেখানে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ছাত্রলীগ নেতার নাম সম্রাট হোসেন সোহান (২২)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলার ঝাউচর গ্রামের তোফায়েল আহমেদ স্বপন মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন সোহান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, অতিরিক্ত মদ পান করায় অসুস্থ হয়ে পড়েন সোহান। পরে ঢাকায় নিলে হাসপাতালে মারা যান। সেখান থেকে মরদেহ সংগ্রহ করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই …
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউরোপের ৭ দেশে বিকল্প শ্রমবাজার সন্ধানে চুক্তি করছে সরকার: …
  • ১৮ এপ্রিল ২০২৬
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় এসএসসি পরীক্ষার্থীর
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার, হাসপাতাল না বলে বাজার বলা …
  • ১৮ এপ্রিল ২০২৬
নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬