নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ৩

০৪ নভেম্বর ২০২১, ০৯:৩৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

নরসিংদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে সদর উপজেলার আলোকবালীতে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান দিপু ও বিদ্রোহী প্রার্থী আসাদুল্লাহর সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাগাতুল আলম জানান, বৃহস্পতিবার সকালে ইউপি নির্বাচনের দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুইজন মারা যান। নিহতদের হাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আনোয়ারায় হামের উপসর্গে ভর্তি নেই কেউ, বাড়ি বাড়ি খোঁজ স্বাস্…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
  • ০৪ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে আশঙ্কাজনকহারে বাড়ছে হাম, আতঙ্কে অভিভাবকরা
  • ০৪ এপ্রিল ২০২৬
অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ৮ এপ…
  • ০৪ এপ্রিল ২০২৬
অর্থসংকটে জাবিতে ভর্তিতে অনিশ্চয়তায় তিন মেধাবী শিক্ষার্থী
  • ০৪ এপ্রিল ২০২৬
দেশে এলো আরও ৩৪ হাজার টন জ্বালানি তেল
  • ০৪ এপ্রিল ২০২৬