তথ্যপ্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী

২৯ অক্টোবর ২০২১, ০৩:২১ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

আমাদের এগিয়ে যেতে হলে শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করতেই হবে। সব কিছুরই ভালো খারাপ দুই দিকই থাকে। তাই সঠিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে হবে। এর মধ্যে তথ্যপ্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা সব রকম চেষ্টা করছি। তার জন্য সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা ব্যবস্থায় সচেতনতাবোধ সৃষ্টি করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলামে আমরা নতুন যা করার চেষ্টা করছি, তা হচ্ছে জ্ঞান ও দক্ষতার সঙ্গে সঙ্গে মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের যদি সততা ও মানবিকতা শেখানো না হয়, তাহলে তারা সুযোগ্য নাগরিক হয়ে উঠবে না।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দিন সরোয়ার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, অংকুর জীৎ সাহা নব, ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈন উদ্দিন, পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬