আগামী বছর সরকারি ছুটি ২২ দিন, ৬ দিন শুক্র-শনি

২৮ অক্টোবর ২০২১, ০৩:১৬ PM
আগামী বছর সরকারি ছুটি ২২ দিন

আগামী বছর সরকারি ছুটি ২২ দিন © ফাইল ফটো

আগামী বছর সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০২২ সালে সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ছয়দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী ২০২২ সালের সরকারি ছুটির তালিকা প্রস্তুত করা হয়েছে। মোট ২২ দিনের মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে ৬ দিন সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার রয়েছে।

জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ১৪ দিন সাধারণ ছুটি। এর মধ্যে ৩টি সাপ্তাহিক ছুটির দিন (২টি শুক্রবার ও একটি শনিবার) রয়েছে। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ৮ দিন নির্বাহী আদেশে

সরকারি ছুটি; এর মধ্যে ৩টি সাপ্তাহিক ছুটির দিন (একটি শুক্রবার ও ২টি শনিবার) অন্তর্ভুক্ত।

পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা এ ধরনের সামাজিক উৎসব উদযাপন উপলক্ষে ২ দিন ঐচ্ছিক ছুটি। এর মধ্যে ১ দিন শুক্রবার রয়েছে।

গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ১০ কোটি টাকা ঈদ উপহার: মানবিক সহ…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence