ভাইকে ছাড়াই লাশ হয়ে ফিরল কলেজছাত্র মামুন

২৭ অক্টোবর ২০২১, ০১:২০ PM

© প্রতীকী ছবি

দুই ভাই মোটরসাইকেল নিয়ে একসঙ্গে বেরিয়েছিল ওষুধ কিনতে। কিন্তু পথে গাড়ি চাপায় ঘটনাস্থলেই মারা যায় কলেজছাত্র খালিদ হাসান মামুন (২৪)। ওষুধ কেনার বদলে বড় ভাইকে ছাড়াই লাশ হয়ে বাড়িতে ফিরল সে।

বুধবার (২৭ অক্টোবর) সকালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া বাইপাস এলাকায়। এ ঘটনায় নিহতের বড়ভাই বিপ্লব খান আহত হয়েছেন।   

নিহত মামুন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের শাহজাহান খানের ছোট ছেলে এবং মির্জাপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

মামুনের বোন জামাই একরামুল হাসান জানান, মামুনের বড়ভাই বিপ্লব ওষুধের ব্যবসা করেন। সকালে দুই ভাই মোটরসাইকেল নিয়ে ওষুধ কিনতে বহুরিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে রওনা হয়। তারা তারটিয়া এলাকায় পৌঁছলে নাম না জানা একটি গাড়ি তাদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন মারা যায়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নবীন হোসেন জানান, খালিদ হাসান মামুনের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আইনী পক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬