পুকুরে থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ অক্টোবর ২০২১, ০৯:৩১ AM
একই পরিবারের ৩ জনের মরদেহ

একই পরিবারের ৩ জনের মরদেহ © ফাইল ফটো

খুলনার কয়রার বাগালী ইউনিয়ন পরিষদের পাশের একটি পুকুর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- দিনমজুর হাবিবুল্লাহ গাজী (৩৫), তার স্ত্রী বিউটি বেগম (৩০) ও মেয়ে টুনি (১২)। হাবিবুল্লাহ ওই গ্রামের মাজেদ গাজীর ছেলে। 

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একই পরিবারের তিনজনকে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে মরদেহ গোপনের চেষ্টা করা হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো, বলে তিনি জানান।

তবে কারা, কী কারণে তাদেরকে হত্যা করেছে তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্থাভাবে মাস্টার্সে ভর্তি হতে না পারা ঢাবি ছাত্রীর পাশে ছা…
  • ০২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
নাসিরনগরে অভিযানে ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার
  • ০২ এপ্রিল ২০২৬
জয় দিয়েই এশিয়ান গেমস শুরু বাংলাদেশের
  • ০২ এপ্রিল ২০২৬